ওয়েবে ডিরেক্ট মেসেজ চালু করলো ইনস্টাগ্রাম

১৫ জানুয়ারি, ২০২০ ০০:৫৫  
মোবাইল অ্যাপসের তুলনায় ওয়েবকে খুব বেশি প্রাধান্য দেয়নি ইনস্টাগ্রাম! তবে ধীরে ধীরে দৃষ্টি পাল্টাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কটি। তারই ধারাবাহিকতায় এবার ওয়েবে চালু করা হলো ডিরেক্ট মেসেজিং সেবা। খবর এনগ্যাজেট। গতবছর অভ্যন্তরীণভাবে ফিচারটির পরীক্ষা চালানো হয়। এবার বিশ্বের সমগ্র ব্যবহারকারীর কিছু অংশের কাছে ফিচারটি চালু করা হচ্ছে। ফলে ফোনের মতোই ওয়েবেও রেগুলার এবং গ্রুপ চ্যাটে অংশগ্রহণ করা যাবে। নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা অ্যাপসের পাশাপাশি ওয়েব থেকেও ছবি শেয়ার করতে পারবেন, মেসেজ লাইক করতে পারবেন এবং নোটিফিকেশন পাবেন। আগামীতে আরও বিস্তারিত জানানো হবে বলে দ্য ভার্জকে জানিয়েছে ইনস্টাগ্রাম। ডিবিটেক/বিএমটি